ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে জেলেদের ত্রাণ বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জোবায়ের হোসেন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন সোনাদিয়া ৫নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। তিনি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ছিলেন। আহতদের মধ্যে মো. ইরাক হোসেন ও মেহেদী জীবনের নাম জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরচেঙ্গা বাজারে জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করছিলেন ইউপি চেয়ারম্যান নুর ইসলাম মালেশিয়া। বেলা সাড়ে ১১টার দিকে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলে স্থানীয়রা। এ নিয়ে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে জোবায়েরসহ কয়েকজনের তর্কাতর্কি হয়। এর জের ধরে নুর ইসলাম মালেশিয়ার লোকজন বাজারে অতর্কিত হামলা চালিয়ে জোবায়ের হোসেন, মেহেদী জীবন ও ইরাক হোসেনসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে জোবায়ের নিহত হন। পরে হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

আসন্ন নির্বাচনে সোনাদিয়া ইউনিয়নের আ.লীগ প্রার্থী মেহেদী হাসান অভিযোগ করে বলেন, সকালে চেয়ারম্যানের লোকজন বাজারে ত্রাণ বিতরণ করছিলেন। এসময় আমার সমর্থক জোবায়ের ও ইরাক দোকানে বসা ছিল। কোনো প্রকার উস্কানি ছাড়াই মালেশিয়ার লোকজন দোকানে প্রবেশ করে জোবায়ের, তার ছেলে জীবন ও আমার কর্মী ইরাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে মারা যান জোবায়ের। আশঙ্কাজনক অবস্থায় ইরাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম মালেশিয়ার মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় মেম্বার প্রার্থী জোবায়ের নিহত হয়েছেন। ঘটনায় একটি মামলা করা হবে। অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১