ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৩৩-তে বাচ্চার দুধ চেয়ে মায়ের ফোন

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বামী মারা যাওয়ার পর সংসারে নেমে আসে অভাব। যেখানে ঠিকমতো খাবার জোটে না, সেখানে বাচ্চার দুধ জুটবে কোথা থেকে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মানিকগঞ্জের শিবালয় উপজেলার এক দরিদ্র মা ৩৩৩ নম্বরে ফোন দিয়ে বাচ্চার খাওয়ার দুধ চেয়ে সহযোগিতা চান। এমন ফোন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি.এম রুহুল আমিন রিমন নিজে দুধ কিনে ওই নারীর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসেন।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে শিবালয় উপজেলার অফিসিয়াল ফেসবুক পেজে এমন পোস্ট দেন ইউএনও।

সেই পোস্টে তিনি লেখেন, গতকাল মঙ্গলবার ইফতারের ঠিক আগ মুহূর্তে অফিসিয়াল ফোনে ৩৩৩ থেকে খাদ্যের সহযোগিতা চেয়ে একটি এসএমএস প্রাপ্তির পর বেশ বিরক্তি নিয়েই ওই নম্বরে কল দিলাম। আমেনা নামে এক নারী ফোন ধরলেন। আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি ফোন দিয়েছেন? ওই নারী বলেন, আমার বাচ্চার দুধ কেনার টাকা নেই। আমি তাকে আবার প্রশ্ন করলাম আপনি ৩৩৩ সন্ধান কিভাবে পেলেন? তখন ওই নারী বলেন, পাশের এক অবস্থা সম্পন্ন পরিবারের কাছে বাচ্চার জন্য ভাতের ফ্যান আনতে গেলে তারা আমাকে বলে ৩৩৩-তে ফোন দিতে। মনটা বেশ ভারাক্রান্ত হয়ে গেল। দ্রুত ইফতারি শেষ করে সহকারী কমিশনারকে (ভূমি) সঙ্গে নিয়ে ওই নারীর বাড়ির উদ্দেশে রওনা হলাম।

সরকারি গাড়ি রেখে ৩ কিলোমিটার ভাঙা চোরা কাঁচা রাস্তায় ভ্যানে চড়ে অনেক কষ্টে ওই নারীর বাড়িতে পৌঁছালাম। ভাঙা ঘর দেখে আরও বেশি মনটা খারাপ হয়ে গেল। শুনলাম ৬ মাসের গর্ভবতী স্ত্রীকে রেখে তার স্বামী মারা যান। অনেক কষ্টে ওই মা তার সন্তানকে লালন পালন করছেন। সরকারি সাহায্য ছাড়াও ব্যক্তিগতভাবে সহযোগিতা দিয়ে এলাম। এছাড়া যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আবার ওই নারীকে আমাকে ফোন দেওয়ার জন্য বলে এলাম।

সরকারি চাকরি জীবনে এটিই হলো প্রাপ্তি। একজন অসহায় মায়ের জন্য কিছু একটা করা। ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ধরনের মানবিক সহায়তার প্রদান করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩৩৩-তে বাচ্চার দুধ চেয়ে মায়ের ফোন

আপডেট সময় ০৯:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১