ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চা বিক্রি করে ১৮ বার মধুচন্দ্রিমায় এই দম্পতি!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিজয়ন ও মোহনা ভারতের কোচির এক চা বিক্রেতা দম্পতি। চা বিক্রি করেই তাদের সংসার চলে। কিন্তু সাধ্য না থাকলেও তাদের সাধ কম নয়। বিশ্বের বড় বড় শহরে ঘুরে বেড়াতেই ভালবাসেন তারা। বিজয়নের বয়স ৬৫ কিন্তু স্ত্রী মোহনাকে নিয়ে এরই মধ্যে ১৮বার মধুচন্দ্রিমা সেরেছেন তিনি। আর তাও বিশ্বের নামিদামি জায়গাতেই। সুইজারল্যান্ড, মিশর, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্ত্রীকে নিয়ে ঘোরাটাই একমাত্র নেশা কোচির এই বৃদ্ধের।

আর তার এই অর্থের যোগান আসে চা বিক্রি থেকেই। কারণ চা বিক্রির পয়সা সঞ্চয় করেন বিজয়ন ও তাঁর স্ত্রী মোহনা। উদ্দেশ্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ১৮টি শহর ঘুরে ফেলেছেন তাঁরা। তবে থেমে থাকতে চান না। আরও অনেক দেশ ঘুরে দেখার ইচ্ছে রয়েছে এই তাঁদের।

ছোটবেলা থেকেই বেড়াতে ভালবাসেন বিজয়ন। ছোটবেলায় বাবার সঙ্গে কেরালার বিভিন্ন মন্দিরে ঘুরতে যেতেন তিনি। তখন থেকেই ঘুরতে যাওয়াটা রীতিমতো নেশা হয়ে গিয়েছিল। কিন্তু বাবার মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব তাঁর কাঁধে চলে আসার পর সেই নেশা বন্ধ হয়ে যায় বিজয়নের। এরপর রাঁধুনির চাকরি নিয়ে এক পরিবারের সঙ্গে হিমালয়ে তীর্থযাত্রায় চলে যান তিনি। ফিরে এসে বিয়ে করেন। ঘটনাচক্রে তাঁর স্ত্রীও ঘুরতে ভালবাসেন। তখনই দুজনে মিলে বিশ্ব ভ্রমণের দেখার পরিকল্পনা করে ফেলেন।

চল্লিশ বছরের দাম্পত্য জীবনে তাঁরা বিশ্বের একাধিক শহর, রাজ্য, দেশ কার্যত চষে ফেলেছেন। স্ত্রী হিসাবে শুধু নয় ঘোরাঘুরির সঙ্গী হিসাবেও বিজয়নের একমাত্র পছন্দ মোহনাকে। এমনকী স্ত্রীকে ছাড়া বাইরে যাওয়ার কথা ভাবতেও পারেন না তিনি। তবে তাঁদের একটাই সমস্যা ছিল, সেটা অর্থের। তাই লোন নিয়েই ঘুরতে যান তাঁরা। তারপর ফিরে সারাবছর ধরে সেই ধার মেটান। প্রতিদিন আয় থেকে ৩০০ টাকা সঞ্চয় করেন এই দম্পতি। তাঁরা প্রমাণ করেছেন ইচ্ছে থাকলেই উপায় হয়। অন্তত বিজয়ন ও মোহনার পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা সেই গল্পই বলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চা বিক্রি করে ১৮ বার মধুচন্দ্রিমায় এই দম্পতি!

আপডেট সময় ০৭:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭