ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না, তিনি চিরন্তন: তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

পঁচাত্তরের পরে বিভিন্ন চক্র এ দেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আজ প্রমাণিত, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না।

বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতির অন্তরের অন্তঃস্থলে বাস করেন। যিনি স্বাধীনতা এনে দিয়েছেন, যিনি ইতিহাস রচনা করেছেন, তিনি চিরন্তন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে নগর ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমার মতো যে কোনো ব্যক্তি ঘোষণা দিলেই স্বাধীনতা হয়ে যায় না। সে স্বাধীনতা ঘোষণার জন্য অধিকার লাগে, সে স্বাধীনতা ঘোষণার জন্য নেতৃত্ব লাগে। সুতরাং, যে কেউ বেতার কেন্দ্র থেকে কিছু পাঠ করলেই স্বাধীনতা হয়ে যায় না।

‘স্বাধীনতা অর্জনকারী প্রত্যেকটি জাতির স্বাধীনতার ঘোষণা (ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স) লাগে, প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স লাগে, যেটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। সেই প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স হয়েছিল যখন ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। সেই মুজিবনগর সরকারে তার কী অবস্থান ছিল? সেই প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্সে সেই বাণীটা কেন এলো না, তিনি সেই ব্যক্তি যে স্বাধীনতার ঘোষণা করেছেন? প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স গ্রহণের সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে আটক। কিন্তু প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্সে এসেছে, বঙ্গবন্ধু আটক হওয়ার আগেই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আলোচনা সভার আগে ডিএসসিসির আওতাধীন হাসপাতাল ও মাতৃসদনে আজ জন্মগ্রহণকারী ২২ শিশুকে নাগরিক সম্মাননা দেওয়া হয়।

এরপরে অতিথিরা ও উপস্থিত সবাই ডিএসসিসির সংগীত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার প্রদর্শনী ও বর্ণিল আতশবাজি উপভোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না, তিনি চিরন্তন: তাপস

আপডেট সময় ১১:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১