ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে বললো পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠেয় বিসিএস পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীরা যাতে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়।

ডিএমপি জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য শুক্রবার (১৯ মার্চ) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কিছু কিছু সময়ের জন্য অতিথিদের চলাচলে ব্যবহৃত সড়কে যান চলাচল বন্ধও থাকবে।

এ অবস্থার মধ্যেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে বললো পুলিশ

আপডেট সময় ০৭:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১