ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব না:প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক : গভর্নর জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না: জোনায়েদ সাকি আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী কিশোরীকে তুলে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে দাদিকে খুন হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষা না নেয়ার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করেনা মহামারির কারণে বাংলাদেশেও ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দিয়ে মঙ্গলবার (১৬ মার্চ) ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় অতিমারির কারণে শিক্ষার্থী-শিক্ষকের সুরক্ষার লক্ষ্যে এবং এখনও পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় বাংলাদেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

অন্যদিকে, বর্তমানে কোভিড-১৯ অতিমারির কারণে যুক্তরাজ্য ও আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সার্বিক বিবেচনায় এসময়ে আমাদের দেশেও পরীক্ষা নেওয়া যুক্তিসঙ্গত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল হতে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষা না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব না:প্রধানমন্ত্রী

ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষা না নেয়ার নির্দেশ

আপডেট সময় ০৫:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১