ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটপাতে নারীর সন্তান প্রসব, হাসপাতালে নিলো পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

সদ্য প্রসূত সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ফুটপাতে কাতরাচ্ছিলেন একজন মা। ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় দেখেও পাশ কেটে যাচ্ছিলেন অনেকে।

পরে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহর চোখে পড়ে বিষয়টি। ওই নারী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নবজাতকসহ নারীটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন পুলিশের ওই কর্মকর্তা।
হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে।

এএসআই আমান উল্লাহ বলেন, রাতে আমার ডিউটি ছিলো। ডিউটি শেষে থানায় যাচ্ছিলাম। পথিমধ্যে ফুটপাতের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসব বেদনায় ছটফট করছিলেন, দৌড়ে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ওই নারীকে নগরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, সারাদিন হাসপাতালে ছিলাম। এখন রাত ১১টা বাজে। মাত্র বাসায় এলাম। মা-মেয়ে দুইজনই ভালো আছে।

স্থানীয়রা জানান, ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করতে দেখে কিছু পুলিশ সদস্য তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফুটপাতে নারীর সন্তান প্রসব, হাসপাতালে নিলো পুলিশ

আপডেট সময় ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১