ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী ‘সাসপেন্ড কোনো বিচার নয়’,ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ঢাকা বাঁচাতে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে: আবদুস সালাম তরুণদের একাংশের মধ্যে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করার প্রবণতা তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী

কাতারে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির উদ্যোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশে তৈরি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে। বিশেষ করে কাতারে বাংলাদেশের তৈরি ওষুধ, হোম টেক্সটাইল, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালাল মাংস, শাকসবজি, শুকনা খাবারের প্রচুর চাহিদা রয়েছে। এ হিসেবে কাতারে বাংলাদেশি পণ্যের বাজার শতভাগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ ও কাতারের সরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সরাসরি বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ নিয়মিত বৃদ্ধি করা হচ্ছে। দূতাবাসের এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার সকালে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের পরিচালক ড. মোহমেদ আলতাফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল কাতারের অন্যতম প্রধান গ্রোসারি, ইলেক্ট্রনিক্স ও তৈরি পোশাকের আউটলেট।

বৈঠকে বাংলাদেশি তৈরি পোশাক, খাদ্যদ্রব্য, শাকসবজি রপ্তানিকারকদের সঙ্গে লুলু গ্রুপের মধ্যে যোগসূত্র তৈরির জন্য একটি ওয়েবিনার আয়োজন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। লুলু আউটলেটে ‘বাংলাদেশ কর্নার’ নামে একটি জায়গা মনোনীত করে বাংলাদেশে তৈরি পাটজাত দ্রব্য, হস্তশিল্প প্রদর্শন এবং বিভিন্ন সময়ে মৌসুমি শাকসবজির প্রমোশনের জন্য প্রস্তাব করলে, লুলুর পরিচালক সহযোগিতার আশ্বাস দেন ।

এছাড়া বাংলাদেশ হতে ফল, তৈরি পোশাক, শাকসবজি আমদানি করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলী) মো. মাহবুর রহমান এবং লুলু গ্রুপের রিজিওনাল ম্যানেজার সানাভাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশে থেকে পণ্য আমদানি করলে দু’দেশের বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে বাংলাদেশ ও কাতার উভয় দেশ লাভবান হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

কাতারে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির উদ্যোগ

আপডেট সময় ০৭:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১