ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রহমতগঞ্জের বিপক্ষে স্বস্তির জয় চট্টগ্রাম আবাহনীর

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয়ে ফেরা চট্টগ্রাম আবাহনী এবার হারালো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী।

সপ্তম মিনিটেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। রাকিব হোসেনের থ্রু পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ছিটকে দিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান বন্দরনগরীর দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।

দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি রহমতগঞ্জ। উল্টো ৮৩তম মিনিটে হজম করে দ্বিতীয় গোল। ডি-বক্সের ভেতর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মের ক্রসের পর বাতাসে ভেসে থাকা বলে লাফিয়ে উঠে শট নিয়ে লক্ষ্যভেদ করেন রাব্বী।

১০ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জ ৮ পয়েন্ট নিয়ে আছে নয়ে। অন্যদিকে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রহমতগঞ্জের বিপক্ষে স্বস্তির জয় চট্টগ্রাম আবাহনীর

আপডেট সময় ০৮:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১