ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২০ লাখ ডোজ করোনার টিকা

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিন (টিকা) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। দ্বিতীয় চালানে টিকা এসেছে ২০ লাখ ডোজ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে ভারতের স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজের একটি চালান নিয়ে বিমানবন্দরে অবতারণ করে। এর আগে ভারতের মুম্বাইয়ের স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে করোনা ভ্যাকসিন নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৫টি বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যান এসে পৌঁছায়। একে একে এই ভ্যানগুলো ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে।

দ্বিতীয় চালানে আসা করোনা ভাইরাস প্রতিরোধী টিকার (কোভিশিল্ড) ২০ লাখ ডোজের সেম্পল (নমুনা) পরীক্ষার জন্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ওষুধ প্রশাসনে পাঠানোর কথা রয়েছে বলেও জানায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

দ্বিতীয় চালানে আসা করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) ফ্লাইট থেকে নামানোর পর বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যানে করে নিয়ে যাওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে (সংরক্ষানাগারে)।

বিমানবন্দরের ৮ নম্বর গেটের দায়িত্বে থাকা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার হালদার বাংলানিউজকে বলেন, ভারত থেকে বিমানবন্দরে আসা করোনা প্রতিরোধী ভ্যাকসিনের চালান বহনকারী কাভার্ডভ্যানগুলোকে নিরাপত্তার দিয়ে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এরপর সেখান থেকে টঙ্গী পশ্চিম থানার ও গাজীপুর জেলা পুলিশের টিম রিসিভ করবেন।

বাংলাদেশ সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যকার চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি করোনাভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) কিনছে। এতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

এর আগে, করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের (কোভিশিল্ড) ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত। এরপর গত ২৫ জানুয়ারি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনায় প্রথম চালানে ৫০ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন (টিকা) বাংলাদেশে নিয়ে আসা হয়। এবার দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ করোনা প্রতিবোধী ভ্যাকসিন (কোভিশিল্ড) দেশে এসেছে পৌঁছালো।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে টিকা দান কর্মসূচির উদ্বোধন হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২০ লাখ ডোজ করোনার টিকা

আপডেট সময় ১২:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১