ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

অবৈধভাবে কাঠ বিক্রি, রিয়াদে ৫ বাংলাদেশি শ্রমিক আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

সৌদি আরবে অবৈধভাবে কাঠ বিক্রি করতে গিয়ে আটক হয়েছেন ৫ বাংলাদেশি শ্রমিক। তাদের সঙ্গে আটক হয়েছেন এক সুদানি শ্রমিকও। রিয়াদ থেকে তাদের গ্রেপ্তার করেছে সৌদির পরিবেশ রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী (এসএফইএস)।

আরব নিউজের খবরে বলা হয়েছে, অবৈধভাবে স্থানীয় আগুনকাঠ বিক্রি করছিলেন তারা। তাদের কাছ থেকে ১০৭৫ টন আগুন কাঠ জব্দ করা হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তিদের পরিচিতি ও বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সৌদি আরবে স্থানীয় কাঠের গাছ কাটা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ। এটি দেশটিতে চারণভূমি ও বন আইনের লঙ্ঘন।

এসএফইএসের মুখপাত্র মেজর রেইদ আল-মালেকি বলেছেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সুরক্ষা খাতের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে। এরই মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, জব্দ করা কাঠ পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন

অবৈধভাবে কাঠ বিক্রি, রিয়াদে ৫ বাংলাদেশি শ্রমিক আটক

আপডেট সময় ১২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১