ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টলিউডে দলবদল, যা বললেন নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক :

সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এ উপলক্ষ্যে এখনই শুরু হয়েছে ব্যাপক রদবদল। সেই হাওয়া লেগেছে টলিউডপাড়ায়ও। ইতোমধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কয়েকজন আবার মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল তৃণমূলেও ভিড়েছেন।

দলবদলের এই ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারি সবাইকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দেন অভিনেত্রী ও তৃণমুল সাংসদ নুসরাত জাহানের বিশেষ বন্ধু অভিনেতা যশ দাশগুপ্ত। দুজন দুই দলে। এ নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও গোটা বিষয়ে নুসরাত একেবারেই চুপ। তবে টলিপাড়ায় দলবদলের হিড়িক নিয়ে শুক্রবার মুখ খুললেন তিনি।

নুসরাত জাহানের কথায়, ‘আমিও টলিউডের সদস্য। তবে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ। অমি শুধু নিজের দল নিয়েই কথা বলতে পারি। যারা যাচ্ছে, যাক। আমরা নিজেদের কর্তব্য ও আনুগত্য ঠিকভাবে পালন করছি। যারা দিদিকে (মমতা ব্যানার্জী) ভালোবাসেন, তারা চিরকাল দিদির পাশে থাকবেন।’

যদিও বিশেষ বন্ধু যশ দাশগুপ্তের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এদিন আলাদা করে কিছুই বলেননি নুসরাত। তবে যশ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ, তিনি বিজেপি ও নুসরাত তৃণমূলের অনুসারী হলেও এসব বিষয় তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

এদিকে, ব্যক্তিগত জীবনে নুসরাতের সঙ্গে তার স্বামী নিখিল জৈনের সম্পর্ক মোটেই সুখকর যাচ্ছে না। তারা আলাদা থাকছেন। এর কারণ হিসেবে যশ দাশগুপ্তের নামই উঠে আসছে বার বার। বর্তমানে সুদর্শন এই নায়কের প্রেমেই নাকি মজে আছেন তারকা-সাংসদ নুসরাত জাহান। যদিও এ বিষয়ে তারা কেউই স্পষ্ট করে এখনো কিছু বলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টলিউডে দলবদল, যা বললেন নুসরাত

আপডেট সময় ১০:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১