ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুরির অভিযোগে শিশুকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:   

লক্ষ্মীপুরের রায়পুরে মুরগির খামারের দরজার তালা চুরির অপরাধে মিনহাজ নামের এক শিশুকে (৩) বৈদ্যুতিক শক দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কেরোয়া ইউপির মীরগঞ্জ বাজারের পাশে ইসমাইল বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শিশু মিনহাজকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেছেন তার মা লাভলী। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় খামার মালিক তোফায়েলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শিশুর বাবা দিনমজুর জামাল হোসেন।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মা লাভলী বলেন, প্রতিদিনের মতো শিশু মিনহাজকে বাড়ির পাশে মীরগঞ্জ বাজারে হাফেজি মাদ্রাসায় পাঠাই। দুপুরে মাদ্রাসা ছুটি হলেও সে বাড়িতে না আসায় খোঁজ করি। একপর্যায়ে বাড়ির সামনের মুরগির খামারে মিনহাজকে চিৎকার দিতে শুনলে দৌড়ে গিয়ে আহতাবস্তায় উদ্ধার করি।

তার মাথা ও ঘাড়ে বৈদ্যুতিক শক দিয়ে জখম করে ও গলায় দা লাগিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় চিৎকার দিলে খামার মালিক তোফায়েল আহমেদ পালিয়ে যায়।

তাছাড়া খামারি তোফায়েল গত তিন বছর মিটারে না নিয়ে সরাসরি খাম্বার মাধ্যমে অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন। শিশুকে হত্যাচেষ্টার বিচার চেয়ে কেরোয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে বিচার দাবি করেছেন তার মা।

এ ঘটনা জানতে চাইলে অভিযুক্ত মুরগির খামারি তোফায়েল বলেন, খামারের দরজার তালা চুরি করায় শিশু মিনহাজকে বৈদ্যুতিক শক দিয়ে ভয় দেখিয়েছি। অন্য কিছু করি নাই। স্থানীয় সালিশ বৈঠকে যা হওয়ার হবে। বিদ্যুতের কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিয়েই মিটার ছাড়া খাম্বা থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছি।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সোহেল হোসেন জানান, শিশুর মা-বাবা ঘটনাটি জানিয়েছেন। স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনাটি শুনেছি। হাসপাতালে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চুরির অভিযোগে শিশুকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যাচেষ্টা

আপডেট সময় ১০:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১