ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘লিডার’ এ শাকিবের সঙ্গে বুবলী

আকাশ বিনোদন ডেস্ক : 

কয়েক বছর আগে সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে এসেছিলেন শবনম বুবলী। ছবির অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবির নায়িকা হয়েছেন বুবলী।

কিন্তু ‘বীর’ নামের ছবিটির কাজ শেষ হওয়ার পর এই জুটি ভেঙে যায়। তারপর প্রেম, বিয়ে নিয়ে এই দুজন তারকার সংবাদ প্রকাশ হতে থাকে মিডিয়ায়। কিন্তু বরাবরই দুজন খবরগুলো মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তাছাড়া এক বছরেরও বেশি সময় ধরে বুবলী আত্মগোপনে ছিলেন।

মিডিয়ায় গুঞ্জন রয়েছে যে, বুবলী মা হওয়ার কারণেই অভিনয় থেকে বিরত ছিলেন। এছাড়া শাকিব খানের সঙ্গে বুবলীর বৈবাহিক সম্পর্কও আছে- এমন গুঞ্জনও মিডিয়ায় প্রচলিত আছে।

সব জল্পনা থাকলেও আবারও এই জনপ্রিয় জুটি একসঙ্গে ছবিতে অভিনয় করছেন। সম্প্রতি ছবিটিতে এই দুই তারকা চুক্তিবদ্ধ হয়েছেন। ‘লিডার’ নামের ছবিটি পরিচালনা করবেন তপু খান। প্রযোজনা করছে আরটিভি। ১৮ ফেব্রুয়ারি এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সেখানেই ছবিটির বিস্তারিত তথ্য পরিবেশন করা হবে বলে জানিয়েছেন পরিচালক। আরটিভি থেকে জানানো হয়েছে ছবিটির শুটিং শুরু হবে ২০ মার্চ।

শাকিব খান, বুবলীসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে মুখ খুলছেন না। অন্যদিকে বুবলী নিরবের সঙ্গে জুটি বেঁধে আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘লিডার’ এ শাকিবের সঙ্গে বুবলী

আপডেট সময় ১১:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১