ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

পুলিশের হাতে ধরা ‘স্মার্ট ইয়াবা বিক্রেতা’

আকাশ জাতীয় ডেস্ক:  

মো. জিহাদ উল্লাহ। স্মার্টনেসের জন্য সেই নাম হয়ে যায় জেহা।

শুধু নামে নয়, চলাফেরায়ও তার স্মার্টনেসের ছাপ রয়েছে। আর এই স্মার্টনেসের আড়ালেই তিনি করছিলেন ইয়াবা ব্যবসা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠানটুলি গায়েবি মসজিদের পাশ থেকে ৩৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেফতারের পর জিহাদ উল্লাহ পুলিশের কাছে দাবি করেছেন, ইয়াবা বিক্রি করলেও তিনি স্মার্ট হওয়ায় তাকে কেউ সন্দেহ করেনি।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, জিহাদ উল্লাহ খুচরা মাদক বিক্রেতা। তিনি সবসময়ই স্মার্টভাবে চলাফেরা করেন যাতে কেউ সন্দেহ না করে। মঙ্গলবার সন্ধ্যায় পাঠানটুলি গায়েবি মসজিদের পাশ থেকে ৩৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, গায়েবি মসজিদের পাশে ইয়াবা বিক্রির জন্য দাঁড়িয়েছিলেন জিহাদ উল্লাহ। এ সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন জিহাদ। পরে ধাওয়া দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিহাদের বিরুদ্ধে এর আগেও দুইটি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি মহসীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

পুলিশের হাতে ধরা ‘স্মার্ট ইয়াবা বিক্রেতা’

আপডেট সময় ১১:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১