ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ইন্দোনেশিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশকে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে ইন্দোনেশিয়া। শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ বিষয়ে প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী অনলাইন পোর্টাল দ্যা জাকার্তা পোস্ট।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত কয়েক বছরে ইন্দোনেশিয়ার কিছু এলএনজি বহনকারী জাহাজ উদ্বৃত্ত থেকে যায়।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইগনাসিয়াস জোহান বলেন, ‘ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সুসম্পর্কের ভিত্তিতে সমঝোতা সই হয়েছে। দুই দেশই জ্বালানি খাত, বিশেষ করে (রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস প্রতিষ্ঠান) পের্তামিনা ও সম্ভাব্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করে সহায়তা করা হবে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি খাত এবং শিল্পে যখন এলএনজি দরকার তখনই এ সমঝোতা স্মারক সই হলো। তিনি বলেন, দিন দিন বাংলাদেশে জ্বালানি চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জাকার্তা পোস্ট আরও জানায়, কাতারের প্রতিষ্ঠান রাসগ্যাস কো. থেকে এলএনজি কিনতে ১৫ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ইন্দোনেশিয়া

আপডেট সময় ০৬:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭