ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হলেও তা প্রকাশ্যে আসেননি। শুক্রবার কক্সবাজার সদর মডেল থানার ওসির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ জানায়, অভিবাসন নীতি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন ফটোসাংবাদিক মিনজাইয়ার ওও এবং তার সহকারী হকুন লাট। তারা দু’জনেই জার্মানি ভিত্তিক জিইও ম্যাগাজিনের হয়েও কাজ করে। জিইও এক প্রতিবেদনে জানায়, গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করা হলেও এখনো জামিন দেয়া হয়নি। এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ম্যাগাজিনটি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিত বড়ুয়া বলেছেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করায় তারা অভিবাসন নীতি লঙ্ঘন করেছেন। তিনি আরও বলেন, তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করছিল। অভিযোগ প্রমাণিত হলে তাদের ৭ বছরের কারাদণ্ড হবে। প্রতিবেদনে আরও জানানো হয়, মিনজাইয়ার ওও একজন পুরস্কারবিজয়ী ফটোসাংবাদিক। তার কাজও বহুলভাবে প্রকাশিত।

প্রসঙ্গত, নতুন করে রাখাইন রাজ্যে সহিংসতায় গত ২৫ আগস্টের পর থেকে প্রায় ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ঘটনার বহির্বিশ্ব ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাপের মধ্যে রয়েছে মিয়ানমার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক

আপডেট সময় ১২:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭