ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

করোনার উৎস খুঁজতে সব বিষয় বিশ্লেষণ করা হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে ‘প্রস্তাবিত সব বিষয়’ বিশ্লেষণ করা হচ্ছে।

চীনের ল্যাবের বিষয়ে তিনি বলেন, “কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্ন উঠেছে। তবে কয়েক জন তদন্তকারীর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে সব বিষয়ই আলোচনার টেবিলে আছে।”

সংস্থার তদন্তকারী দল চীনে কয়েক দিন কাটানোর পর এমন মন্তব্য করলেন গেব্রিয়েসুস।
এর আগে বিজ্ঞানীরা জানান, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর কোনও সম্ভাবনা নেই।

চীনে করোনার উৎস খুঁজতে যাওয়া দলটির প্রধানকে পাশে রেখে শুক্রবার গেব্রিয়েসুস বলেন, ‘খুব কঠিন পরিস্থিতিতে আমাদের দল খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছে।’

গত বছর উহানের একটি সি ফুড সেন্টারে প্রথম করোনাভাইরাস প্রাদুর্ভাব শনাক্ত হয়েছিল। বছরের শুরুতে মার্কেটটি বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে সাধারণের প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। নিরাপত্তা প্রহরীরা এখনও সারাক্ষণই মার্কেটটিকে ঘিরে রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সম্প্রতি সেখানে ঘুরে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

করোনার উৎস খুঁজতে সব বিষয় বিশ্লেষণ করা হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১