ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাকা টেস্ট জেতার জন্য সবাই উদগ্রীব: মুমিনুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জেতার জন্য দলের সবাই উদগ্রীব হয়ে আছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রথম ম্যাচের স্মৃতি টেনে মুমিনুল হক বলেন, ‘যেটা চলে গেছে তা নিয়ে চিন্তা না করাই ভালো। প্রথম ম্যাচে আমাদের ইতিবাচক যেগুলো ছিল সেগুলো নিয়েই সামনের দিকে এগোতে চাই। দলের সবাই ইতিবাচক। আশা করি, এই ম্যাচে ইতিবাচক ফল করতে পারব। এই ম্যাচটি জেতার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে।’

একাদশ কেমন হতে পারে এ বিষয়ে মুমিনুল হক বলেন, ‘উইকেট কেমন হবে তা নিয়ে এখনই কিছু বোঝা যাচ্ছে না। কাল (বৃহস্পতিবার) বোঝা যাবে। কয়জন পেস বোলার খেলবে, কয়জন স্পিনার খেলবে এ বিষয়ে আমরা কাল (বৃহস্পতিবার) উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’

এই ম্যাচে সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ দল। ইনজুরির কারণে সাকিব খেলতে পারবেন না। সাকিবকে নিয়ে মুমিনুল হক বলেন, ‘সাকিব আল হাসান নাই এই কারণে যে দল চলবে না সেরকম না। এর আগেও অনেকবার সাকিব ভাই দলে ছিলেন না, তবুও দল চলেছে, দল জিতেছে। সাকিব ভাইয়ের থাকা না থাকা নিয়ে আমি চিন্তা করছি না। যে দল আছে তাই নিয়ে লড়াই করতে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

ঢাকা টেস্ট জেতার জন্য সবাই উদগ্রীব: মুমিনুল

আপডেট সময় ০৭:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১