ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শামসুল ইসলাম আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদীস আল্লামা শামসুল ইসলাম আর নেই। প্রায় ১৯ দিন আইসিইউতে থাকার পর সোমবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শাইখুল হাদিস আল্লামা শামসুল ইসলামের জামাতা মাওলানা আমিনুল ইসলাম মামুন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা শামসুল ইসলাম ঐতিহাসিক শহীদি মসজিদে তিনি প্রতি শনিবার রাতে তাফসীর পেশ করতেন কিশোরগঞ্জের প্রখ্যাত এ আলেমে দ্বীন। তার তাফসীর শুনার জন্য জেলার বিভিন্ন প্রান্তের মুসল্লিরা শহীদি মসজিদে আসতেন।

আল্লামা শামসুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

গত ১৯ জানুয়ারি তাকে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে প্রথমে আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে কিশোরগঞ্জসহ সারা দেশের আলেম সমাজ ও মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শামসুল ইসলাম আর নেই

আপডেট সময় ০৮:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১