ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জনগণকে উদ্বুদ্ধ করতে সুনামগঞ্জে প্রথম করোনা টিকা নেবেন পীর মিসবাহ

আকাশ জাতীয় ডেস্ক:  

হাওর অধ্যুষিত পিছিয়ে থাকা সুনামগঞ্জ জেলার সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে জেলায় প্রথম করোনাভাইরাসের টিকা নেবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

রবিবার সকাল ১০ টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থাপিত টিকাদান কেন্দ্র থেকে করোনাটিকা গ্রহণ করবেন তিনি। পরবর্তীতে টিকা নেবেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক, বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক, পুলিশ সুপার, সিভিল সার্জন প্রমুখ।

জেলা সিভিল সার্জন কার্যলয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে দুপুরে ছাতকে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে বলে জানা গেছে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রবিবার থেকে সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার ৩৮ টি কেন্দ্র থেকে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে। শুরুতে সম্মুখসারি যোদ্ধা হিসেবে খ্যাত চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন ডা. মো. শামসউদ্দিন জানান, জনপ্রতিনিধি, ডাক্তার-নার্স, প্রশাসন, পুলিশ ও বিজিবির কর্মকর্তাদের টিকা প্রদানের মাধ্যমে জেলায় টিকাদান কর্যক্রম উদ্বোধন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

জনগণকে উদ্বুদ্ধ করতে সুনামগঞ্জে প্রথম করোনা টিকা নেবেন পীর মিসবাহ

আপডেট সময় ০৯:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১