ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ রাসেলকে হারিয়ে দুইয়ে উঠে এলো শেখ জামাল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জামালের জয়ে জোড়া গোল করেন জোবে। এছাড়া একটি করে গোল পান সিল্লাহ ও কানর্ফম।

এই জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ উন্নতি হয়ে দুইয়ে উঠে এলো শেখ জামাল।

শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে খেলা জামালের হয়ে ম্যাচে ৩৮তম মিনিটে গোল করেন সিম্বা। পরে প্রথমার্ধের যোগ করা সমেয় জোবে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর দ্রুতই ব্যবধান আরও বাড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন জোবে (৫৯)। তবে দশ মিনিট পরেই একটি গোল শোধ করেন শেখ রাসেলের মোনেকে। কিন্তু ৭৪তম মিনিটে শেখ জামালের কানর্ফম পেনাল্টি থেকে গোল করে রাসেলকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন। যদিও ৮২তম মিনিটে রাসেলের দুশোবেকভ এক সান্ত্বনার গোল পান।

লিগে পাঁচ ম্যাচের সবকটিতে জেতা জামাল ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে। এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৬ ম্যাচের ১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ঢাকা আবাহনী। আর ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে শেখ রাসেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ রাসেলকে হারিয়ে দুইয়ে উঠে এলো শেখ জামাল

আপডেট সময় ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১