ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্যরাতে ঢাবির হলে মাদকসেবনকালে সাবেক ছাত্রলীগ নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হল শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তবে থানায় নেওয়ার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে শাহবাগ থানা পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজনকে জিজ্ঞাসাবাদ করে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ভঙ্গ, নিরাপত্তা ঝুঁকি তৈরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। হল প্রশাসন ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কাছে দিলে আমরা তাকে থানায় সোপর্দ করে দিয়েছি।

বিষয়টি নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, হলের মাঠে গিয়ে তিনজনকে বসা অবস্থায় পাওয়া গিয়েছিলো। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। কিন্তু তাদের কাছে মাদক না পাওয়া যাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সলিমুল্লাহ মুসলিম হলের একটি সূত্র জানায়, এই ছাত্রলীগ নেতা নিয়মিত মাদকসেবন করতো। এর পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সতর্ক করলেও সে আরও বেপরোয়া হয়ে ওঠে। মেহেদী রাজধানীর পরিবাগের একটি বারে মারামারির ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়েছিলো। তবে ২০১৮ সালে ছাত্রলীগের সম্মেলনের আগে তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মধ্যরাতে ঢাবির হলে মাদকসেবনকালে সাবেক ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ০২:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১