ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দর্শনার্থীদের উত্ত্যক্ত, হাতিরঝিলে আরও ৩১ জন আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর হাতিরঝিলে বেড়াতে আসা দর্শনার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে আরও ৩১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত চার ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়। জব্দ করা হয় একটি বাইক। দর্শনার্থীদের উত্ত্যক্তের ঘটনায় এ নিয়ে মোট ১০৬ জনকে আটক করল পুলিশ।

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে সাধারণ মানুষকে উত্ত্যক্তকারী ৩১ জনকে আটক করেছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হ‌য়। বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলে এই অভিযান। আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ‘ডিএমপি অর্ডিন্যান্স’ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়ে‌ছে। বাকিদের শর্তসা‌পে‌ক্ষে অ‌ভিভাবক‌দের জিম্মায় দেয়া হ‌য়ে‌ছে।

গত ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজে একজন নাগরিক হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ কতিপয় কিশোরদের মাধ্যমে নানাভাবে উত্ত্যক্তের শিকার হচ্ছে বলে জানান।

বিষয়টি পুলিশ সদরদপ্তর হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করে নি‌র্দেশনা দেয়। এরপর ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দর্শনার্থীদের উত্ত্যক্ত, হাতিরঝিলে আরও ৩১ জন আটক

আপডেট সময় ১২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১