ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মসজিদের সংস্কার করতে গিয়ে মিলল ৫টি হ্যান্ড গ্রেনেড

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার সুজানগরে মসজিদের সংস্কার করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই মসজিদে নূর জামে মসজিদের মাটির নিচ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মসজিদের সংস্কারকাজ করতে গিয়ে এদিন নির্মাণ শ্রমিকেরা মাটি কাটতে গেলে তারা হ্যান্ড গ্রেনেডের মতো কয়েকটি বস্তু দেখতে পায়। এ খবর জানাজানি হলে গ্রেনেডগুলো দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় করতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তানি হানাদার বাহিনী এসব হ্যান্ড গ্রেনেড ফেলে গিয়েছিল।

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মসজিদের সংস্কার করতে গিয়ে মিলল ৫টি হ্যান্ড গ্রেনেড

আপডেট সময় ১০:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১