ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৯৬ কোটি ডলার

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রবাসী বাংলাদেশিরা চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি মার্কিন ডলার (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) বা ১৬ হাজার ৬শ কোটি টাকার বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি।

তবে একমাস আগের তুলনায় আবার রেমিটেন্স কমেছে। গেলো বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা ২০৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। সেই হিসাবে বছরের প্রথম মাসে রেমিটেন্স ২শ কোটি ডলারের নিচে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয়মাসে (জুলাই-ডিসেম্বর) ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের চেয়েও ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আগের কয়েক মাসের তুলনায় রেমিটেন্স কিছুটা কমেছে। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ প্রথমবারের মতো ৪৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৯৬ কোটি ডলার

আপডেট সময় ১০:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১