ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শিক্ষাব্যবস্থায় ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের সব ধরনের শিক্ষাব্যবস্থার দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ের জন্য ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন দিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের স্টিয়ারিং কমিটির এক ভার্চ্যুয়াল সভায় ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সোমবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, উচ্চশিক্ষার জন্য ইউজিসি ২০১৯ সালে প্রণীত ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ২০২০ সালে প্রণীত বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের সমন্বয়ে একটি অভিন্ন ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। এটিকে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক হিসেবে অভিহিত করা হবে।

এই ফ্রেমওয়ার্কে সমগ্র শিক্ষাব্যবস্থাকে দু’টি অংশের মাধ্যমে মোট ১০টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমভাগে প্রি-ব্যাচেলর এডুকেশন (লেভেল ১ থেকে লেভেল ৬) এবং দ্বিতীয়ভাগে হায়ার এডুকেশন (লেভেল ৭ থেকে লেভেল ১০)।

কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন লাভের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল তার কার্যক্রমে গতিশীলতা পাবে। প্রথমভাগে শিক্ষাব্যবস্থার বিভিন্ন ধারার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন করে ব্যবহার উপযোগী করতে হবে।

সভায় আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিক্ষাব্যবস্থায় ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন

আপডেট সময় ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১