ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেকেরার জোড়া গোলে মোহামেডানকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জয়রথ ছুটছে বসুন্ধরা কিংসের। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল বেকেরার জোড়া গোলে এবার দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ব্রাজলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেসের পাস থেকে ১০ম মিনিটে দলের প্রথম গোলটি আসে বেকেরার পা থেকে।

অবশ্য সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৮/১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা। ২২তম মিনিটে মোহাম্মদ আবিওলা নুরাতের গোলে সমতায় ফেরে মোহামেডান।

গোল হজমের পর আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রুজনের দল। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা ২-১ করে নেয় বসুন্ধরা কিংস। এবার আলমগীর কবীর রানার পাস থেকে প্রথমার্ধের শেষ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল উদযাপনে মাতে বসুন্ধরা কিংস। ৪৯তম মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের পাস থেকে মোহামেডানের জাল খুঁজে নেন আরেক ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দো। ৮১তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন বেকেরা। মোহামেডানকে সমতায় ফেরার সুযোগ না দিয়ে দাপুটে জয়ে ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই নিয়ে লিগে টানা ৫ ম্যাচে ৫ জয় পেলো তারা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে ব্রুজনের দল। ৫ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে মোহামেডান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকেরার জোড়া গোলে মোহামেডানকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৫:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১