ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋণ শ্রেণিকরণ স্থগিত সুবিধা প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক:  

অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব বিবেচনায় ঋণ গ্রহীতার ওপর এর প্রভাব সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে ঋণ শ্রেণিকরণ স্থগিত সুবিধা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) ঋণ শ্রেণিকরণ সুবিধা আর বাড়বে না জানিয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব বিবেচনায় ঋণ গ্রহীতার ওপর এর প্রভাব সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ঋণ শ্রেণিকরণে ডেফারেল সুবিধা দেওয়া হয়েছিল, যা চলতি বছরের ১ জানুয়ারি থেকে আর বর্ধিত না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঋণ অথবা বিনিয়োগের কিস্তি পরিশোধ সহজ করার লক্ষ্যে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যমান অশ্রেণিকৃত ঋণ গ্রহীতার ওপর করোনার প্রভাব ও ঋণ বকেয়া স্থিতির পরিমাণ বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে কেবলমাত্র মেয়াদি ঋণ হিসাবের অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ সময় বাড়ানো যাবে। তবে এ রূপ বর্ধিত সময়সীমা কোনোভাবেই দুই বছরের অধিক হবে না।

এছাড়া অন্য ঋণ আদায়ের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণ আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রণোদনা প্যাকেজের নীতিমালা অনুসরণীয় হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঋণ শ্রেণিকরণ স্থগিত সুবিধা প্রত্যাহার

আপডেট সময় ০৭:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১