ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার চাইলো বিএসইসি

আকাশ জাতীয় ডেস্ক: 

পুঁজিবাজারের উন্নয়ন ও ডিজিটালাইজেশনের জন্য বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার অনুদান চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৫ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। অনুদানের এই অর্থ ডিজিটালাইজেশনের জন্য ব্যয় করবে বিএসইসি। এজন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, ডিজিটালাইজেশন নিয়ে কাজ করার জন্য অর্থমন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সঙ্গে নতুন কমিশনের একাধিকবার বৈঠক করেছে। ওই আলাপে প্রযুক্তিগত উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে সহযোগিতা চায় কমিশন। এরই আলোকে কমিশন ৭ মিলিয়ন ডলার অনুদান চেয়ে সোমবার চিঠি দিয়েছে।

তবে, বিএসইসির সরাসরি বিশ্বব্যাংকের কাছে চিঠি দেওয়ার সুযোগ না থাকায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে। যেটা আবার ওই বিভাগ থেকে ইকোনোমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিজিটালাইজেশনে গুরুত্ব দিচ্ছে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। এরই ধারাবাহিকতায় বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এ তালিকায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করা, বিভিন্ন প্রতিবেদন অনলাইনে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার চাইলো বিএসইসি

আপডেট সময় ১২:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১