ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চসিক নির্বাচন: চট্টগ্রামে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাবের পাশাপাশি মাঠে নেমেছে ২৫ প্লাটুন বিজিবি।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার জানান, সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি সদস্যরা ২৫ জানুয়ারি বিকেল থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ-র‌্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন।

নির্বাচনে দায়িত্ব পালন করা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনায় বিজিবি সদস্যরা মাঠে কাজ করবেন বলে জানান তিনি।

এদিকে সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৮ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর জানান, চসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ হাজার পুলিশ সদস্য কাজ করছেন।

তিনি বলেন, কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে পুলিশ। কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চসিক নির্বাচন: চট্টগ্রামে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ১১:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১