ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঝলসানো হলো বাবাকে

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ জানুয়ারি) এ ঘটনায় আহত সাংবাদিক মনির হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উত্ত্যক্তকারী বখাটের কাইয়ুমের বড় বোনের স্বামী মো. জয়নালের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ঝলসে যাওয়া ওই বাবাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিভিটা এলাকার বাসিন্দা ও আলো পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি মনির হোসেনের কলেজপড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার সানিয়াকে দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া আসার পথে বিভিন্ন সময় রাস্তাঘাটে পার্শ্ববর্তী বাড়ির মো. হাবিবুল্লাহর বখাটে ছেলে কাইয়ুম বিভিন্ন অঙ্গভঙ্গি, অশ্লীল কথাবার্তাসহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। পরে সাংবাদিক মনির হোসেন জানতে পেরে উত্ত্যক্ত করার বিষয়টি কাইয়ুমের বড় বোনের স্বামী জয়নালকে মেঘনাশিল্প নগরী এলাকায় গিয়ে বিচার দাবি করেন। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে বখাটের কাইয়ুমের বোন জামাই ক্ষিপ্ত হয়ে সিদ্ধ ডিম বিক্রির দোকানের ফুটন্ত গরম পানির পাতিল তার ওপর ঢেলে দেয়। এতে সাংবাদিক মনিরের দুই হাত, পেট, উরুসহ শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। স্থানীয়রা আহত সাংবাদিক মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন জয়নালের শ্যালক কাইয়ুম। এ বিষয়ে তার কাছে বিচার দাবি করলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে তিনি সিদ্ধ ডিমের গরম পানি আমার ওপর ঢেলে দেয়।

অভিযুক্ত জয়নালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, আহত সাংবাদিক মনির হোসেন দুইজনের নামোল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঝলসানো হলো বাবাকে

আপডেট সময় ০৭:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১