ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

নতুন বাড়ি পেয়ে উচ্ছ্বসিত জমিদাতা সেই ঝুরমান

আকাশ জাতীয় ডেস্ক: 

অবশেষে স্বপ্নের বাড়ি পেলেন নাটোরের বাগাতিপাড়ার সেই ঝুরমান বেওয়া। ঝুপড়িতে বাস করেও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে জমি দান করে উপজেলার কৈচরপাড়া গ্রামের ঝুরমান বেওয়া প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পেলেন এ নতুন ঘর।

শনিবার উপজেলা জিমনেসিয়ামে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে ঝুরমান বেওয়ার হাতে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।

ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা।

একই অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে নির্মিত সারা দেশের মতো এ উপজেলার ৪৪ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে গৃহ ও জমির কাগজপত্রাদি হস্তান্তর করা হয়।

নতুন বাড়ি পেয়ে উচ্ছ্বসিত দরিদ্র ঝুরমান সাংবাদিকদের কাছে তার অভিব্যক্তি বর্ণনা করে বলেন, ‘শেখ হাসিনার উপহার পাইচি। খুব খুশি হইচি। তার (শেখ হাসিনার) জন্যি দুয়া করি, তিনি যেন দীর্ঘজীবী হন।’

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুরমান বেওয়ার ভাইয়ের দেওয়া জমিতে সরকারিভাবে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। বারান্দাসহ দুই কক্ষবিশিষ্ট শোয়ার ঘর, একটি রান্না ঘর এবং একটি টয়লেট থাকবে ঝুরমানের নবনির্মিত বাড়িতে। এতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

নতুন বাড়ি পেয়ে উচ্ছ্বসিত জমিদাতা সেই ঝুরমান

আপডেট সময় ০৭:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১