ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী-দারোয়ান নিয়োগে জানাতে হবে থানায়

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে বাসা-বাড়িতে নতুন কাজের গৃহকর্মী, মালি কিংবা দারোয়ান নিয়োগ করা হলে তা নিকটস্থ থানায় জানাতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর অনেক বাসা-বাড়িতে গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। ডিএমপি রাজধানীর প্রতিটি বাসা-বাড়ির হালনাগাদ তথ্য সংগ্রহ করছে। সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে বাসা-বাড়িতে নতুন কাজের গৃহকর্মী, মালি কিংবা দারোয়ান নিয়োগ করা হলেও তা নিকটস্থ থানায় জানাতে হবে।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীর বাসা-বাড়ি ও দোকানের গ্রিল কেটে, জানালা কেটে বা ভেঙে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা কিছুটা বাড়ায় ডিএমপি তৎপরতা বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় ডিএমপির ৩২টি টিম একযোগে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে।

হাফিজ আক্তার বলেন, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে ডিএমপি। এ প্রক্রিয়ায় বাসা-বাড়ির তথ্য হালনাগাদ করা হচ্ছে। আমরা সচেতনতা ও নিরাপত্তার জন্য অনুরোধ করছি। সবাই সচেতন হলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী-দারোয়ান নিয়োগে জানাতে হবে থানায়

আপডেট সময় ০৬:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১