ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রথমে ঢাকায় টিকা কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারত সরকারের উপহারের ২০ লাখ টিকা আগে এলে আগেই বিতরণ শুরু হবে। প্রথমে সীমিত আকারে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে, পরবর্তীতে সারাদেশে জাতীয়ভাবে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে চারটি টিম কাজ করবে। উপজেলা পর্যায়ে দুটি টিম কাজ করবে। মেডিক্যাল কলেজের ছয়টি টিম কাজ করবে। আমাদের যে সব ইনস্টিটিউট আছে সেখানেও টিম পাঠানো হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু জেলা, উপজেলা, সিটি কর্পোরেশনগুলোকে ধরে প্রতিদিন দুই লাখ মানুষকে টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে না।

টিকা সংরক্ষণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের প্রস্তুতি আছে। প্রথমে ২০ লাখ আসছে। পরবর্তীতে আরও ৫০ লাখ আসবে। টিকা সংরক্ষণের জন্য কোল্ড চেইন, জনবল, ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হয়েছে।

তিনি বলেন, আগামীকাল বুধবার দেশে ২০ লাখ টিকা আসবে। অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার এই টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। তবে কখন আসছে সেটার ফ্লাইট সিডিউল আমাদের হাতে এসে পৌঁছায়নি। কখন আসবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। টিকা ভারত সরকার নিজ উদ্যোগে বাংলাদেশকে পৌঁছে দেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের টিকা প্রয়োজন, তাদের আগে টিকা দেওয়া হবে। এখানে ভিভিআইপি কিংবা ভিআইপি ব্যবস্থা থাকবে না। তবে সরকারিভাবে গাইডলাইন তৈরি করা হয়েছে, সেই গাইডলাইন অনুসারে টিকা দেওয়া হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল আসার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রথমে ঢাকায় টিকা কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১