ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ধর্মীয় পরিচয় বদলে গৃহবধূর সঙ্গে পরকীয়া অতঃপর…

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের ধর্ম-পরিচয় গোপন করে মুসলিম সেজে এক গৃহবধূর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে ওই গৃহবধূকে একাধিক বার ধর্ষণ করা হয়েছে মর্মে থানায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম চন্দ্র সরকার (৪০)। বুধবার সকালে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকা থেকে ধর্ষক চঞ্চলকে গ্রেফতার করে দুপুরে পুলিশ তা নিশ্চিত করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন।

গ্রেফতার চঞ্চল চন্দ্র সরকার বগুড়ার ধনট থানার সরকার পাড়া এলাকার সুশিল চন্দ্র সরকারের ছেলে। তিনি নারায়ণগঞ্জে একটি পরিবহনে কাজ করেন। এ সুযোগে স্ত্রী সন্তানকে গ্রামের বাড়িতে রেখে ইসদাইর বুড়ির দোকান এলাকায় বসবাস করছেন তিনি।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন বছর আগ থেকে বন্দর চৌধুরী বাড়ি এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন চঞ্চল। চঞ্চল নিজের ধর্ম-পরিচয় গোপন রেখে গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে আসছিলেন। একপর্যায়ে গৃহবধূ জানতে পারেন চঞ্চল হিন্দু। পরে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন গৃহবধূ। কিন্তু গত ৫ সেপ্টেম্বর চঞ্চলের ৩-৪ জন বন্ধুর সহায়তায় ওই গৃহবধূকে নারায়ণগঞ্জে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে তাদের বিয়ে হয়েছে এবং চঞ্চল মুসলিম হয়েছে বলে গহবধূর সঙ্গে প্রতারণা করা হয়।

এসআই আরও জানান, প্রতারণার মাধ্যমে গৃহবধূকে বিয়ে করার নাম করে ধর্ষণ করেছে এমন অভিযোগের পর চঞ্চলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে এবং তাকে সেই মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে চঞ্চল মুসলিম হয়েছে কিনা এবং তাদের বিয়ে হয়েছে কিনা তা জানতে চাইলে পুলিশকে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি চঞ্চল-যোগ করেন এসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ধর্মীয় পরিচয় বদলে গৃহবধূর সঙ্গে পরকীয়া অতঃপর…

আপডেট সময় ১১:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭