ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবলীগ নেতার বিরুদ্ধে বন্দুক নিয়ে জমি দখলে যাওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

বাগেরহাটের মোরেলগঞ্জে বন্দুক নিয়ে বিবাদমান জমি দখলে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এমন ঘটনার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

জানা গেছে, ছোটবাদুরা গ্রামের জবেদা খাতুনের সাথে ১.৫৬ একর জমি নিয়ে আদালতে মামলা চলে একই গ্রামের সাখাওয়াত ফরাজীর সাথে। মামলায় জবেদা খাতুনের পক্ষে রায় হয়। সেই বুনিয়াদে জবেদা খাতুনের ছেলে আলী হোসেন ও তার স্ত্রী বকুল বেগম জমি চাষ করেন। গত সোমবার ওই জমিতে ধান কাটতে গেলে সাখাওয়াত ফরাজীর ভাতিজা যুবলীগ নেতা মেহেদী হাসান ওরফে বাবু ফরাজী তার পিতার বন্দুক নিয়ে ধাওয়া করেন আলী হোসেন ও তার স্ত্রী সন্তানদেরকে। এক পর্যায়ে দুই রাউন্ড ফাকা গুলি ছোড়েন। ওই সময় বাবুর সহযোগীরা বকুল বেগম, তার ছেলে সাইফুল ও দেবর মোশারেফকে পিটিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে নিজেকে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দাবি করে বাবু ফরাজী বলেন, জমি আমাদের দখলে। ওখানে বন্দুক নিয়ে যাওয়া বা কোন প্রকার গুলির ঘটনা মিথ্যা। অপরদিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, বাবু ফরাজী ওয়ার্ড যুবলীগের কর্মী তবে সভাপতি নন।

এ ঘটনায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ১০ মিনিটের ব্যবধানে উভয় পক্ষের দুটি অভিযোগ এজার হিসেবে গ্রহণ করেছে থানা পুলিশ। মামলা দুটির তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুল কাদের এ বিষয়ে বলেন, জমির বিরোধ নিয়ে দুই পক্ষে মারপিটের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে বন্দুক নিয়ে যাওয়া বা ফাঁকাগুলির বিষয়ে এখন পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুবলীগ নেতার বিরুদ্ধে বন্দুক নিয়ে জমি দখলে যাওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১