ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার কাশ্মীরী রানীর গল্পে ‘মণিকর্ণিকা রিটার্নস’

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড কুইন’ কঙ্গনা রনৌতের সুপারহিট ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র সাফল্যের ধারায় এবার আসছে ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব ডিড্ডা’। ঝাঁসির রানীর পর এবার এই সিকুয়েলে বড়পর্দায় তুলে আনা হবে অখণ্ড কাশ্মীরের বীরাঙ্গনা মহারানী ডিড্ডার বীরত্বগাঁথা।

২০১৯ সালে দারুণ সাফল্য পেয়েছিল কঙ্গনা রনৌতের ইতিহাসনির্ভর সিনেমা ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। এবার আরও একটি ঐতিহাসিক সিনেমার ঘোষণা দিলেন কঙ্গনা। কাশ্মীরের রানী ডিড্ডার গল্প এবার সেলুলয়েডে বন্দি করতে চান অভিনেত্রী।

সামাজিকমাধ্যম টুইটারে কঙ্গনা তার আগামী এ সিনেমার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ঝাঁসির রানীর মতো আরও অনেক বীর আছেন ভারতের ইতিহাসে। প্রচারের বাইরে থাকা এমনই এক বীরাঙ্গনা হলেন কাশ্মীরের মহারানী। তিনি গজনির মাহমুদকে একবার নয়, দু-দু’বার যুদ্ধে পরাজিত করেছিলেন। ’

প্রযোজক কমল জৈনের সঙ্গে এই সিনেমা প্রকল্পে যোগ দিচ্ছেন কঙ্গনা। তবে পরিচালনা কে করবেন তা এখনও পরিষ্কার নয়।

‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ ছাড়াও কঙ্গনা রনৌতের ঝুলিতে এখন রয়েছে এ এল বিজয়ের ‘থালাইভি’, রজনীশ ঘাই পরিচালিত ‘ঢাকড়’ এবং সর্বেশ মেওয়ারার ‘তেজস’।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এবার কাশ্মীরী রানীর গল্পে ‘মণিকর্ণিকা রিটার্নস’

আপডেট সময় ০৯:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১