ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার উৎস খুঁজতে উহানে ডব্লিউএইচও’র বিজ্ঞানীরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারির তাণ্ডবের এক বছর ইতিমধ্যে পার হয়েছে। তবে এই ভয়ঙ্কর ভাইরাসের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি। এই রোগটি প্রথম শনাক্ত হয়েছিল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে। তাই ধারণা করা হয় সেখান থেকেই এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। আসলেই সেখান থেকে করোনার উৎপত্তি হয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধান চালাতে উহান পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল বিজ্ঞানী।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিনিধি দল মধ্য চীনের অন্যতম শহর উহানে পৌঁছায়। এখবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চাইনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলকে করোনার উৎস অনুসন্ধানের আগে মহামারি প্রতিরোধে জারিকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে।

এর আগে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস অভিযোগ করে বলেন, করোনার উৎস খোঁজার জন্য উহানে যেতে চাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদের প্রবেশের অনুমতি দেয়নি চীন। এক্ষেত্রে চীনের অসহযোগীতার অভিযোগ আনেন তিনি।

তবে তারপরই চীন দাবি করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের উহান যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারা প্রতিনিধি দলকে স্বাগত জানাতে প্রস্তুত। এরপরই চীনে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার উৎস খুঁজতে উহানে ডব্লিউএইচও’র বিজ্ঞানীরা

আপডেট সময় ১২:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১