ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়নের সীমা বাড়লো

আকাশ জাতীয় ডেস্ক:  

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত (সিএমএসএমই) উন্নয়নে গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (সিএমএসএমই) খাতে ঋণপ্রবাহ বাড়ানোর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পুনঃঅর্থায়ন সীমা বাড়িয়ে কুটির, মাইক্রো, ক্ষুদ্র উদ্যোক্তা প্রকল্প/প্রতিষ্ঠানে দেওয়া ঋণের বিপরীতে সর্বোচ্চ তিন কোটি টাকা এবং মাঝারি উদ্যোক্তা প্রকল্প/প্রতিষ্ঠানে দেওয়া ঋণের বিপরীতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। চলতি মূলধন ঋণের ক্ষেত্রে মোট ঋণের ৩০ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত এক বছর মেয়াদে পুনঃঅর্থায়ন এবং দু’টি সমান ষান্মাসিক কিস্তিতে আদায় হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়নের সীমা বাড়লো

আপডেট সময় ০৪:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১