ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আনুশকা হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর কলাবাগানে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, প্রযুক্তির অপব্যবহারের শিকার স্কুল ছাত্রী আনুশকা নূর। প্রযুক্তির অপব্যবহারের ফলে শিশু ও কিশোরী ধর্ষণ ক্রমাগত বাড়ছে। নতুন বছরের শুরুতে স্কুল ছাত্রীকে হারালাম। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত দিহানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ, ঢাকা মহানগরের আন্দোলন সম্পাদক জেবুন্নেসা, নিহত আনুশকার বাবা আল আমিন আহমেদ ও মা নূরে আমিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন হবে না: ডেপুটি স্পিকার

আনুশকা হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি

আপডেট সময় ০১:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১