ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে ধর্ষণ করায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকায় নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেন। এছাড়াও ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন। দুইটি সাজা একসঙ্গে চলবে বলে রায় দেন আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।

তিনি বলেন, দুইটি সাজা একসঙ্গে চলবে বলে রায় দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ২০১৯ সালের জুনে বাড়িতে নিজ মেয়েকে ধর্ষণ করেন বাবা। পরে ঘটনা জানতে পারলে মেয়েটির মা নিজে বাদী হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের অক্টোবরে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২০ সালের মার্চে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এর আগে বাদী আদালতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে আবেদন দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষ তা সমর্থন করিনি। বিষয়টি খুবই জঘন্য ও দুঃখজনক। এই অপরাধের শাস্তি হওয়া প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়েকে ধর্ষণ করায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১১:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১