ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ উদ্যোগে সরে যান-অন্যথায় উচ্ছেদ করা হবে: ডিএনসিসি মেয়র

আকাশ জাতীয় ডেস্ক:   

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম রাজধানীর ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে রাজউক কর্তৃক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, মাটিকাটা থেকে ভাষানটেক পর্যন্ত আসার সময় দেখা যায়, মাটিকাটায় একশ ফুট রাস্তা, ভাষানটেকে ১০২ ফুট প্রশস্ত রাস্তা। কিন্তু তার মাঝখানে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে রাস্তা ২০ ফুট থাকার কথা। রাজউকের নকশা অনুযায়ী এই রাস্তাটি ২০ ফুট হওয়ার কথা। কিন্তু এ রাস্তাটির দুইপাশের ভবন মালিকগণ ভবন তৈরি করার সময় কয়েক ফুট রাস্তা দখল করে ভবন তৈরি করেছে। এ মুহূর্তে এখানে রাস্তা আছে মাত্র ৮ থেকে ৯ ফুট। এর ফলে এই সামান্য রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়। এইটুকু রাস্তা পার হতে দীর্ঘ সময় লেগে যায়। আমার কাছে এই এলাকার জনগণ এবং জনপ্রতিনিধিরা এসে অনুরোধ করেছে রাস্তা বড় করার জন্য। তাই আমরা আজ এখানে এসেছি। এই রাস্তা যদি চওড়া হয়, মানুষ তার উপকার ভোগ করবে।

দখলদারদের হুঁশিয়ার করে মেয়র বলেন, যারা এভাবে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছে, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনারা নিজ উদ্যোগে সরে যান। অন্যথায় এভাবে উচ্ছেদ করা হবে। রাজউকের নকশার বাইরে কোন প্রকার দখল টিকিয়ে রাখা হবে না। খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন, সেগুলোকেও উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে, তা কোনোভাবে বরদাস্ত করা হবে না।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ উদ্যোগে সরে যান-অন্যথায় উচ্ছেদ করা হবে: ডিএনসিসি মেয়র

আপডেট সময় ০৫:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১