ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

সোমবার (৪ জানুয়ারি) ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয়া হয়।

ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

জানা গেছে, আজ সন্ধ্যায় টিকা আমদানির অনুমোদন দেয় অধিদফতর। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ধাবিত করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। এর ফলে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।

ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেনের বরাত দিয়ে স্বাস্থ্য বিষয়ক অনলাইন চ্যানেল ডক্টর টিভি জানায়, অক্সফোর্ডের টিকা আনার জন্য অনুমোদন পাওয়ায় বেক্সিমকো এখন ভ্যাকসিনটি আনতে পারবে। তারা নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন।

কবে নাগাদ ওষুধ আসতে পারে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেন বলেন, অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই টিকাটি পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি ১০ দিনের মধ্যেও চলে আসতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর

আপডেট সময় ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১