ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনাভাইরাসের নতুন ধরন বাংলাদেশেও শনাক্ত: বিসিএসআইআর

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের নতুন একটি ধরন (স্ট্রেইন) বাংলাদেশেও শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। শনাক্ত হওয়ায় করোনার নতুন এই ধরনটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা।

বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনাভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান এ খবর নিশ্চিত করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্য করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর জানানো হয়। করোনাভাইরাসের নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে একে একে ইউরোপের দেশগুলো যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করেছে। এসব দেশের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স, আয়ারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ইতালি ও তুরস্ক।

বিবিসির বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে জানা যায়, নভেম্বর মাসে লন্ডনের এক–চতুর্থাংশ বাসিন্দা নতুন ধরনের করোনাভাইরাসে সংক্রমিত হন। ডিসেম্বরের মাঝামাঝিতে এসে সংক্রমিতের এই সংখ্যা বেড়ে দুই-তৃতীয়াংশ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও করোনার নতুন এই ধরনে সংক্রমিত রোগী পাওয়া গেছে।

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে। করোনার নতুন এই ধরনের সংক্রমণে বিশ্বে উদ্বেগ বেড়েছে। নতুন ধরন ঠেকাতে টিকা কতটা কার্যকর হবে, তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে। তবে গবেষকেরা প্রাথমিকভাবে বলছেন, করোনার নতুন ধরন প্রতিরোধেও টিকা কার্যকর।

বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়। তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসটির স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে, তার সাথে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে।

বিসিএসআইআর-এর এই বিজ্ঞানী জানান, বাংলাদেশের আগে এমন মিউটেশনের খবর রাশিয়া এবং পেরুতে পাওয়া যায়। ওই দেশগুলোতে একটি করে নমুনায় এমন মিউটেশন পাওয়া গিয়েছিল। কিন্তু বাংলাদেশে মোট ১৭টি নমুনার মধ্যে ৫টিতেই এমন মিউটেশন পাওয়া গেছে বলে জানান তিনি।

সেলিম খান বলেন, আগারগাঁয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে ওই নমুনাগুলো জেনোম সিকোয়েন্সের জন্য নিয়েছিলেন তারা। তবে কাদের কাছ থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল, তা শনাক্ত করতে নমুনার তথ্য এরই মধ্যে ওই সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

করোনাভাইরাসের নতুন ধরন বাংলাদেশেও শনাক্ত: বিসিএসআইআর

আপডেট সময় ০২:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০