ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান:যুক্তরাষ্ট্রকে ইরান হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

বিয়ের দাবিতে নানার বাড়িতে নাতিনের অনশন

আকাশ জাতীয় ডেস্ক: 

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিয়ের দাবিতে এক তরুণী তার প্রেমিক নানার বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই তরুণীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, সভারচর পশ্চিমপাড়ার জহুরুল হকের ২২ বছর বয়সী মেয়ে পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাম সম্পর্কে মেয়েটির নানার চাচাতো ভাই।

অনশনকারী তরুণী জানান, বছর খানেক আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই দুঃসম্পর্কের নানা সাদ্দাম তাকে প্রেমের প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি প্রেমের ফাঁদে পড়ে পাঁচ মাস আগে সাদ্দামের প্ররোচনায় স্বামীকে তালাক দেন। স্বামীকে তালাকের পর তিনি প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিলে তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে গত ১৬ ডিসেম্বর রাতে তিনি সাদ্দামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ ঘটনার দু’দিন পর সাদ্দাম আত্মগোপন করেন।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব

বিয়ের দাবিতে নানার বাড়িতে নাতিনের অনশন

আপডেট সময় ০৫:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০