ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে তালা, বিচারকাজ বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

এক আইনজীবীকে আসামির লকআপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন। তারা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে বিক্ষোভ করছেন।

বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। ওই বিচারকের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আইনজীবীরা।

ফলে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, রুবেল আহমেদ নামে এক আইনজীবী লকআপে আটকে রাখার অভিযোগ এনে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে তালা, বিচারকাজ বন্ধ

আপডেট সময় ১২:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০