ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যত প্রতিকূলতাই আসুক বিচ্যুত হবো না: তাপস

আকাশ জাতীয় ডেস্ক: 

যত প্রতিকূলতাই আসুক, সমস্যা আসুক না কেন সুনির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ৫ম বোর্ড সভায় এ কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য পূরণে করোনা মহামারির মাঝেও মানব উন্নয়ন সমীক্ষা-২০২০-এ দুই ধাপ এগিয়েছি। জনগণের কাছে এসব ইতিবাচক অগ্রগতি আপনাদের তুলে ধরতে হবে। এসব অগ্রগতিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের প্রতিফলন। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। সুতরাং আমরা সেই লক্ষ্য থেকে কোনোভাবে বিচ্যুত হব না। যত প্রতিকূলতায় আসুক, যত সমস্যা আসুক ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করব এবং উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে আমরা গড়ে তুলব।

ডিএসসিসির কর্মকর্তাদের উদ্দেশে মেয়র তাপস বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি সে লক্ষ্যে আপনাদের গতিশীল হতে হবে। আমরা এখনও সে গতি সঞ্চার করতে পারিনি। আমি আশা করি সেই গতি সঞ্চারে আপনারা আরও বেশি উদ্যমী হবেন, উদ্যোগী হবেন।

শেখ তাপস প্রকৌশল বিভাগকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সূচি নির্ধারণ করে কাজগুলো সম্পন্ন করুন। আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে ঠিকাদাররা কাজ সম্পন্ন করে তারপরে বিল পাবেন, বিষয়টি নিশ্চিত করবেন। যাতে করে আমরা নতুন কাজগুলো যথাসময়ে শুরু করতে পারি।

এরপর বোর্ড সভার আলোচ্য সূচি অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস একে একে কমিটির ৯ সদস্যের নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই একযোগে তা অনুমোদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

যত প্রতিকূলতাই আসুক বিচ্যুত হবো না: তাপস

আপডেট সময় ০৬:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০