ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

বলিউডের সঙ্গে টলিউডের পার্থক্য কোথায়, জানালেন যীশু

আকাশ বিনোদন ডেস্ক :  

টলিউডের হার্টথ্রব অভিনেতা যীশু সেনগুপ্ত। কিন্তু এখন বলিউডেও পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা। পিকু, মার্দানিসহ বহু ছবিতে অভিনয় করেছেন যীশু। বলা ভাল কলকাতা ও মুম্বাই এই দুই শহরেই সমান ভাবে কাজ করছেন তিনি। সম্প্রতি দুই ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বললেন।

বলিউড ও টলিউডে কাজের ধরনের মধ্যে কতটা মিল বা তফাৎ রয়েছে জিজ্ঞাসা করা হয় তাকে। দুই ইন্ডাস্ট্রিতে কাজ করার ধরনের মধ্যে সেভাবে পার্থক্য নেই। বরং বেশ মিল রয়েছে বলেই জানান যীশু। কিন্তু তবুও একটা পার্থক্য রয়েছে। এই অভিনেতা বলেছেন, মানুষ এখানে যে ভাবে কাজ করে, ওখানেও একই ভাবে কাজ করে। কাজের ধরনে পার্থক্য নেই। একমাত্র তফাৎ রয়েছে পারিশ্রমিকে।

সম্প্রতি যীশু সেনগুপ্তর ছবি ‘দুর্গামতী’ মুক্তি পেয়েছে বলিউডে। জি অশোর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ভূমি পেডনেকর। ২০১৮ সালে তেলুগু ছবি ‘ভাগমথী’ মুক্তি পেয়েছিল। সেই ছবির রিমেক ‘দুর্গামতী’। এটি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে। এছাড়া বলিউডের মণিকর্ণিকা, শকুন্তলা দেবী সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন যীশু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

বলিউডের সঙ্গে টলিউডের পার্থক্য কোথায়, জানালেন যীশু

আপডেট সময় ১১:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০