ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার মডার্নার টিকার অনুমোদন দিল মার্কিন উপদেষ্টা প্যানেল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা অনুমোদনের পর এবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার আবিষ্কৃত টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে আমেরিকার সরকারি উপদেষ্টা প্যানেল। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বিশেষজ্ঞদের এ সুপারিশ অনুসরণ করবে বলে আশা করা যাচ্ছে।

আগামী সপ্তাহে মডার্নার এই টিকার প্রয়োগ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার মডার্নার টিকা জরুরি অনুমোদনের জন্য সরকারি বিশেষজ্ঞ প্যানেলে ভোট হয়। এতে ২০-০ ভোটে টিকাটিকে নিরাপদ হিসেবে অনুমোদন পায়। বলা হয়, ১৮ বছর থেকে এর ওপরের বয়সী ব্যক্তিদের জন্য এ টিকা ঝুঁকিমুক্ত।

এর আগে মডার্না তাদের এ টিকার কার্যকারিতা ৯৪ শতাংশ বলে ঘোষণা করে। অনুমোদনের পর মার্কিন প্রতিষ্ঠানটি থেকে ২০০ মিলিয়ন ডোজ টিকা কিনছে যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

এবার মডার্নার টিকার অনুমোদন দিল মার্কিন উপদেষ্টা প্যানেল

আপডেট সময় ১২:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০